স্টোকস-আর্চারকে ছাড়াই লঙ্কা সফরে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২০, ২২:৪৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:৫২

শ্রীলঙ্কা সফরে নেই স্টোকস ও আর্চার। কয়েকদিন আগে বাবা হারিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। শোকাবহ পরিস্থিতিতে তাকে ছাড়াই দল সাজিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাকেসহ বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জোফরা আর্চারকেও। ২৩ সদস্যের দল থেকে আরও বাদ পড়েছেন রোরি বার্নস। প্রথম সন্তানের বাবা হবেন দেখে ছুটি দেওয়া হয়েছে তাকে।

মূলত সফরটি হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনার কারণে সফর শেষ না করেই ফিরে এসেছিল ইংল্যান্ড। এবার অবশ্য এই সিরিজটি মাঠে গড়াচ্ছে আগামী বছরের জানুয়ারি। ১৪ জানুয়ারি হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি হবে ২২ জানুয়ারি। দুটি টেস্টই হবে দর্শকশূন্য গল স্টেডিয়ামে।

এই অবস্থায় দলে ডাক পেয়েছেন মঈন আলী ও জনি বেয়ারস্টো। ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পর মঈনকে আর সাদা পোশাকে দেখা যায়নি। আর এক বছর আগে বাদ দেওয়া হয়েছিল বেয়ারস্টোকে। এমন অন্তর্ভুক্তি আরও রয়েছে দলে। দুই বছর ধরে টেস্ট না খেলা বেন ফোকসও রয়েছেন ইংলিশ দলে।

ইংল্যান্ডের টেস্ট দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, ওলি স্টোন, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ: জেমস ব্র্যাসি (উইকেটকিপার), ম্যাসন ক্রেন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, ওলি রবিনসন ও অ্যামার ভার্ডি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম