দুবাইতে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮

আবার মাঠে ফেরার অপেক্ষায় মুমিনুল (সবার ডানে)                      -ফাইল ছবি সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। রবিবার সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মুমিনুল জানিয়েছেন ভালো আছেন তিনি।

শুরুতে মুমিনুলের অস্ত্রোপচার অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে করার পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে আসতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক বলে জটিলতার মধ্যে যেতে চায়নি বিসিবি। দুবাইয়ে কোয়ারেন্টিন নিয়ে জটিলতা না থাকায় মুমিনুলের অস্ত্রোপচার হয়েছে সেখানেই।

গত ৮ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে দুবাই যান মুমিনুল। সেখানে বুরজিল হাসপাতালে মুমিনুলের ডান হাতের আঙুলের অস্ত্রোপচার হয়েছে। দুবাই গিয়ে পরদিনই অস্ত্রোপচার করান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এরপর আরও তিনদিন ওখানে থেকে আজ দেশে ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান। পুরোপুরি সুস্থ হতে মুমিনুলের ৪ সপ্তাহ সময় লাগতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে মুমিনুলের না খেলার কোনও কারণ নেই।

মুমিনুল জানিয়েছেন, ‘এখন ভালো আছি। কোনও সমস্যা নেই। ডাক্তাররা ৪ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত অপেক্ষার প্রহর গোনা ছাড়া করার কিছুই নেই।’ ২৮ নভেম্বর বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলা মুমিনুল। ওই ম্যাচে চোট নিয়ে ব্যাটিংও করেছিলেন। সাত বলে ৫ রানে নিয়ে অপরাজিত ছিলেন। ব্যাটিং করে যেতে পারলেও আঙুলের অবস্থা যে ভালো নয়, সেটি টের পান ম্যাচের পর। 

/আরআই/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের