পিসিবির ওপর ক্ষোভ, বিদায় বললেন আমির

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ১৬:৩৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৬:৪৯

আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না আমিরকে। খবরটা শেষ পর্যন্ত সত্যি-ই। সকাল থেকে একটি খবর পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রচার করছিল। আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলবেন না মোহাম্মদ আমির। অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিলো ঘটনার সত্যতা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ২৯ বছর বয়সী এই পেসার।

আমিরের এমন সিদ্ধান্তটা পুরোপুরি ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ফসল। তিনি সরাসরি অভিযোগের তীর ছুড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে। দাবি করেছেন, তার প্রতি মানসিকভাবে অত্যাচার চালিয়েছে পিসিবি!

নিউজিল্যান্ড সফরের জন্য কোনওভাবে বিবেচনায় ছিলেন না আমির। আর এই বিষয়টি-ই তার চেতনাজাগ্রত করেছে বলে জানিয়েছেন তিনি, ‘আমি যদি সেই ৩৫ জনের পরিকল্পনায় না থাকি, তাহলে সেটি আমার ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। যে পরিবেশ আমার জন্য সৃষ্টি করা হযেছে। আমার মনে হয় না এই ম্যানেজমেন্টের অধীনে আমি আর ক্রিকেট খেলতে পারবো। আমি এই মুহূর্তে ক্রিকেটটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

তিনি স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ থাকাকালীন সময়ের অভিজ্ঞতার কথাও তুলে আনেন এর পর, ‘আমি ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনেক মানসিক নির্যাতন সহ্য করেছি। এর পরও আমাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। পিসিবি বলে আসছে, আমার প্রতি তারা নাকি অনেক বিনিয়োগ করেছে।’ 

৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলা আমির গত বছরই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। তখন বলেছিলেন, পুরোপুরি রঙিন পোশাকের ক্রিকেটে মনোযোগ দিতে চান তিনি। তার অবসর প্রসঙ্গে পিসিবি বলেছে, ‘পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান আমিরের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার নিশ্চিত করেছেন, যে তার আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছা নেই। তাই ভবিষ্যতে তাকে যেন আন্তর্জাতিক ম্যাচগুলোতে বিবেচনায় নেওয়া না হয়। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, যার প্রতি পিসিবির শ্রদ্ধা আছে। তাই পিসিবি এ মুহূর্তে এ বিষয়ে কোনও মন্তব্য করবে না।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী