বাবার মৃত্যুশোক ভুলে দলকে চ্যাম্পিয়ন করলেন শহীদুল

রবিউল ইসলাম
১৮ ডিসেম্বর ২০২০, ২১:২৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

বল হাতে জেমকন খুলনার জয়ের নায়ক শহীদুল                                         -বিসিবি গত ১৩ ডিসেম্বর রাতে জেমকন খুলনার পেসার শহীদুল ইসলামের বাবা মারা যান। খবর পেয়ে সেই রাতেই হোটেল ছেড়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজের বাড়িতে চলে যান শহীদুল। পাঁচদিন হলো বাবাকে হারিয়েছেন। এখনও বাবা রয়েছেন তার হৃদয়জুড়ে। বাবা হারানোর কষ্টটা বুকে চেপেই তিনি আজ খুলনার জয়ের নায়ক।

নিজের শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজনীয় ১৬ রান আটকে দেন শহীদুল। তাতেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয় জেমকন খুলনা। খুলনার হয়ে আগের সব ম্যাচই খেলেছেন শহীদুল। বাবার মৃত্যুর কারণে শুধু প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে পারেননি। গত বুধবার খুলনার টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেন নিজেই। টিম ম্যানেজমেন্টও তার কথায় সাড়া দিয়ে করোনা টেস্টে করিয়ে দলের সঙ্গে যুক্ত করে।

শহীদুল বলেছিলেন, ‘বাবাকে হারিয়েছি, এই শোক তো আর ভোলা যাবে না। আমি বিশ্বাস করি, বাবা আমাকে খেলতে দেখলেই খুশি হবেন।’ শহীদুল এমন আবেগময় কথা বলেই বসে থাকেননি। মাঠে দেখিয়েছেন কীভাবে শোককে শক্তিতে পরিণত করতে হয়। শেষ ওভারে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১৬ রানের। ক্রিজে মোসাদ্দেক-সৈকত আলীর মতো ব্যাটসম্যান। তবু ভড়কে যাননি শহীদুল। ঠান্ডামাথায় বোলিং করে গেলেন ডানহাতি পেসার। প্রথম ৫ বলে দুই উইকেট নিয়ে দিলেন মাত্র ৪ রান। ১ বলে চট্টগ্রামের জিততে প্রয়োজন ১২ রান। শেষ বলটি কিছুটা ফুলটস হলো, নাহিদুল বিশাল এক ছক্কা মারলেন। তবু ম্যাচ খুলনার।

শহীদুলের এই ওভারটিতেই ম্যাচটি জিতেছে খুলনা। ব্যাটিংয়ে ৭০ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহর অবদান যতখানি, ঠিক ততখানিই গুরুত্বপূর্ণ ছিল শহীদুলের ওভারটি। শহীদুল  ৪ ওভারে ৩৩ রান খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল জেতার পর মাশরাফি বিন মুর্তজা তো পুরো কৃতিত্বই দিলেন শহীদুলকে। পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘কয়দিন আগে ওর বাবা মারা গেছেন। অমন এক শোক ভুলে এভাবে পারফরম্যান্স করাটা অনেক কঠিন। ও জৈব সুরক্ষা বলয়ের বাইরে চলে গিয়েছিল। আবার এসেছে, এসে দারুণ বোলিং করলো। আমরা আসলে ওর জন্যই ম্যাচটি জিতেছি।’ 

/পিকে/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী