কাতারে ভালো আছেন জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ০২:৪৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০২:৫৪

জামাল ভূঁইয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে ম্যাচ খেলে অধিনায়ক জামাল ভূঁইয়া বাদে বাংলাদেশ দলের সবাই দেশে ফিরেছেন। জামাল সেখানে কয়েকটি দিন ছুটি কাটাবেন বলে থেকে গিয়েছিলেন। ওখান থেকেই ভারতে গিয়ে আই-লিগের দল কলকাতা মোহামেডানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় যেতে পারেননি। আগের চেয়ে জামালের শারীরিক অবস্থা এখন ভালো। বাংলাদেশ অধিনায়ক আশা করছেন শিগগিরই সুস্থ হয়ে কলকাতার ঐতিহ্যবাহী দলটিতে যোগ দিয়ে খেলতে পারবেন আই-লিগে।

জামাল আপাতত কাতার ফুটবল আসোসিয়েশনের অধীনে একটি আইসোলোশন কেন্দ্রে আছেন। সেখান থেকে জামাল বাংলা ট্রিবিউনকে শুক্রবার রাতে বলেছেন' আমি আগের চেয়ে ভালো আছি। দুইদিন পর আবারও করোনা পরীক্ষা করাবো। আশা করি সব ঠিক হয়ে যাবে।'

আগামী ৯ জানুয়ারি থেকে ভারতে আই-লিগ শুরু হবে। জামালের দল কলকাতা মোহামেডান চাইছে তিনি দ্রুত দলে যোগ দিন। জামালও সময় গুনছেন কবে সেখানে খেলতে যাবেন, 'কলকাতা মোহামেডান আমাকে চাইছে। আমিও সেখানে খেলতে চাই। দ্রুত সুস্থ হয়ে উঠতে পারলে ভালো হবে। আশা করছি কোনও সমস্যা হবে না।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম