১০ জনের জুভেন্টাসকে উদ্ধার করতে পারেননি রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১১:৫৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১২:০৬

ব্যর্থ ছিলেন রোনালদো। মৌসুমটায় পুরোপুরি ছন্দে না থাকলেও জুভেন্টাসের স্বস্তির জায়গা একটা ছিল। হার নিয়ে মাঠ ছাড়তে হয়নি এতদিন। সেই জুভেন্টাসকেই মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দিয়েছে ফিওরেন্তিনা। সিরি আ’য় তাদের বিধ্বস্ত হতে হয়েছে ৩-০ গোলে!
অবশ্য ম্যাচের আগেই দুঃসংবাদে দিন শুরু করেছিল জুভেন্টাস। দলে করোনা ছড়িয়ে পড়ায় অক্টোবরে তাদের সঙ্গে ম্যাচ খেলতে পারেনি নাপোলি। তখন ওয়াকওভারের কল্যাণে পুরো তিন পয়েন্ট জুভেন্টাসকে দেওয়ার সঙ্গে নাপোলিরও পয়েন্ট কর্তণের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরে অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল নাপোলি। যার রায় হয়েছে মঙ্গলবার। সেই সিদ্ধান্তে পুনরায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তাই না খেলে ৩ পয়েন্ট পাওয়া জুভেন্টাসের সেই পয়েন্ট কর্তণ হয়ে গেছে ম্যাচের আগেই। যার ফলে টেবিলে চারে নেমে যেতে হয়েছে রোনালদোদের।

হয়তো এর নেতিবাচক প্রভাবই পড়েছে পরে। শুরুতে অগোছালো খেলতে থাকা জুভেন্টাস গোল হজম করে বসে ৩ মিনিটে। ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় ফিওরেন্তিনা। এক গোলে পিছিয়ে যাওয়া জুভেন্টাসের আরও সর্বনাশ ডেকে আনেন কুদ্রাদো। ১৮ মিনিটে বাজে ট্যাকলের খেসারত হিসেবে দেখেন লাল কার্ড। ফলে বাকিটা সময় ১০ জনের দল নিয়ে খেলেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

তবে এর মাঝেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন জুভেন্টাস প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু কাজে লাগেনি একটিও। দ্বিতীয়ার্ধে জাল কাঁপিয়েছিলেন ঠিকই, অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে তা। উল্টো ৭৬ মিনিটে তাদের ম্যাচ থেকে আরও ছিটকে দেন জুভেন্টাসের লোবো সিলভা। তার আত্মঘাতী গোলেই ফিওরেন্তিনার স্কোর হয়ে যায় ২-০। ৮১ মিনিটে জুভেন্টাসের হারটা আরও সুনিশ্চিত করে ছাড়েন কাসেরেস।

এই পরাজয় ও আগের ৩ পয়েন্ট হারানোয় জুভেন্টাসের সংগ্রহ এখন ২৪ পয়েন্ট। শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তারা! 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী