পাকিস্তানের দুর্দশা আরও বাড়িয়ে দিলেন শাদাব

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১৪:১৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৪:১৮

শাদাব খান। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর আজম ও ইমাম উল হক। সেই তালিকায় এবার যোগ হলো লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানের নাম। এতে করে মূল তারকাদের না থাকা স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে পাকিস্তান শিবিরে।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির পরেই জানা গেছে, শাদাব চোট পেয়েছেন ঊরুতে। তার বদলে বামহাতি স্পিনার জাফর গওহরকে যোগ করা হয়েছে পাকিস্তান দলে। শাদাব প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন, সেটিরও নিশ্চয়তা দিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘শাদাবের এমআরআই করানো হবে। এর পরেই ইনজুরির বিস্তারিত জানা যাবে। তখন বলা যাবে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে কবে ফিরতে পারবেন।’

এর ফলে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে জাফরের। কারণ তিনি এখনও টেস্ট খেলার সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে তাকে রেখেছেন নির্বাচকরা। ঘরোয়া মৌসুমে তৃতীয় সর্বাধিক ৩৮টি উইকেট নিয়েছেন। পাঁচবার নিয়েছেন ৪টি করে উইকেট। 

স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক প্রথম টেস্ট), আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ ও জাফর গওহর।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী