অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা চেয়ে রেখেছে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ২২:১৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২২:১৯

বছরের শেষদিনে বাফুফের সংবাদ সম্মেলন                              -বাফুফে করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে বিভিন্ন দেশে ভ্যাকসিন (টিকা) প্রয়োগ শুরু হয়েছে। বাংলাদেশে সরকারও টিকা আনার চেষ্টা করে যাচ্ছে। এই টিকা যাতে অগ্রাধিকারভিত্তিতে ফুটবল পায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুধু খেলোয়াড় নন, কোচ ও কর্মকর্তা থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সুরক্ষা দিতে করোনাভাইরাসের টিকা পাওয়ার চেষ্টা চলছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা (ভ্যাকসিন) নিয়ে সরকারের সঙ্গে আলাপ করেছি। বলেছি খেলোয়াড়, সংগঠক, গণমাধ্যমকর্মী, ফুটবল কর্মকর্তাদের যাতে প্রাধান্য দেওয়া হয় (ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে)। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে।বন্দোবস্ত হবে।’

আগামী এক বছরে খুবই ব্যস্ত সূচি যাবে ফুটবলের। তবে তা বাস্তবায়নে অর্থের সংস্থান সেভাবে হয়নি। যদিও সালাউদ্দিন আশাবাদী,‘স্পনসর এখনও পাইনি। আশা করছি সামনের বছরে তহবিল পাওয়া যাবে। ফুটবলে ৫০ বছর ধরে আসলে অর্থের সমস্যা। নিশ্চয়ই সমাধান বেরিয়ে আসবে।’

নতুন বছরের সূচি নিয়ে সাবেক এই তারকা ফুটবলার বলেছেন, ‘আমি তো জাতীয় দলকে অনেক উপরে দেখতে চাই। ভালো চাই। আপনারা লিখবেন। আমি পরিকল্পনা করবো, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এনে দেবো। কিন্তু তারা যদি ভালো না খেলে, তাহলে কিছু হবে না। করোনা মহামারির কারণে ২০২০ সাল ভালো যায়নি। আশা করি, ২০২১ সাল সবার জন্য ভালো বছর হবে।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি