ভারত থেকে দেশে ফিরেছেন সেই সাবেক স্ট্রাইকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ১৬:১৪আপডেট : ১৪ মে ২০২১, ১৮:১৬

ভারতের পঞ্জাবে ডিপ্লোমা কোর্স করতে গিয়ে সেখানেই আটকা পড়েছিলেন জাতীয় হকি দলের সাবেক স্ট্রাইকার মওদুদুর রহমান শুভ। সীমান্ত বন্ধ থাকায় অনেক চেষ্টা করেও দেশে ফিরতে পারছিলেন না তিনি। অবশেষে ঈদের দিন সুখবর পেলেন। ১২ দিন ভারতে ‘বন্দি’ থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে শুক্রবার দুপুরে আগরতলা দিয়ে দেশে ফিরছেন তিনি।

আপাতত স্থানীয় হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে শুভকে। দেশে ফেরার পরও পরিবারের কাছে যাওয়া হচ্ছে না তার। যেতে না পারলেও দেশে ফেরার আনন্দে আত্মহারা শুভ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন ‘অনেক চেষ্টার পর অবশেষে দেশে ফিরতে পেরেছি। অনেক ভালো লাগছে। সবার চেষ্টায় আমি ফিরেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ।'

শুভর অবশ্য এবার ব্যতিক্রম অভিজ্ঞতা হয়েছে। দুই দেশেই ঈদ উদযাপন করার অভিজ্ঞতা হলো। ভারতের আগরতলায় সকালে ঈদের নামাজ পড়েছেন। সেখানে একবেলা ঈদ উদযাপন করে দুপুরে দেশে ফিরেছেন।

তবে এতদিন ভারতে ‘বন্দি’ থাকতে হবে চিন্তাও করেননি শুভ, ‘মনে করেছিলাম কোর্স শেষে দেশে ফিরে আসবো। কিন্তু তা হলো কই। এতদিন সেখানকার হোস্টেল ও হোটেলে ‘বন্দি’ সময় কেটেছে। যা কখনও ভাবিনি।'

এখন কোয়ারেন্টিন পর্ব শেষে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষা শুভর।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের