উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করলো অলিম্পিক কমিটি

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:০৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:০৪

আগেই সতর্ক করা হয়েছিল- টোকিও অলিম্পিকে কোনও দেশে অংশ না নিলে শাস্তি পেতে হবে। শেষ পর্যন্ত তাই হলো, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

বুধবার (৮ সেপ্টেম্বর) সভা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন গেমসে অংশ নিতে পারবে না দেশটি।

আইওসির সভাপতি থমাস বাখ বলেছেন, ‘জাপানের টোকিও অলিম্পিক গেমসে অংশ না নেওয়া একমাত্র দেশ হলো ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। তারা অলিম্পিকের নিয়ম ভঙ্গ করেছে। আইওসি নির্বাহী বোর্ড তাদের এই একতরফা সিদ্ধান্তের জন্য ২০২২ সালের শেষ (৩১ ডিসেম্বর) পর্যন্ত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে।’

শুধু তাই নয়। নিষেধাজ্ঞা চলাকালীন উত্তর কোরিয়ার অলিম্পিক কমিটি আইওসির কাছ থেকে কোনও আর্থিক সহায়তা পাবে না। এর আগে যে সাহায্য পেতো তাও বন্ধ করে দেওয়া হয়েছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
কিম জং উনের সবচেয়ে বড় ভয় কী
রহস্যময় বিস্ফোরণে ডুবলো জাহাজ, উ. কোরিয়ায় কি পারমাণবিক রিয়্যাক্টর পাঠাচ্ছিলো রাশিয়া
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান