গত কয়েক সিরিজ বাংলাদেশের বিপক্ষে সাফল্য নেই জিম্বাবুয়ের। গত নভেম্বরে একটি মাত্র টি-টোয়েন্টি জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাদের। চলতি ৪ ম্যাচের সিরিজেও একই ধারায় চলছিলো। টানা দুই ম্যাচ হারার পর জিম্বাবুয়ে বুধবার ঘুঁরে দাড়িয়েছে। ম্যাচ জিতে তাইতো স্বস্তি জিম্বাবুয়ের শিবিরে।
সংবাদ সম্মেলনে ম্যালকম ওয়ালার বলেন, ‘খুবই ভালো লাগছে, ছেলেরা অনেক খুশি। ড্রেসিং রুমে অনেক হাসিমুখ দেখা যাচ্ছে, অনেক মজা হচ্ছে। জিততে পেরে ভালো লাগছে। গত কয়েক সপ্তাহে এমন কিছু ম্যাচ ছিল যা আমাদের জেতা উচিত উচিত ছিল। কিন্তু আমরা শেষে গিয়ে পারিনি। আজ (বুধবার) এটা করতে পেরে দারুণ লাগছে।’
৪ ম্যাচের সিরিজটি ড্র করার লক্ষ্য জিম্বাবুয়ের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিজ ২-১ হওয়ায় পরের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আজ যা করেছি, পরের ম্যাচে মাঠে নেমে আমরা ঠিক সেগুলোই করার চেষ্টা করব।’
এমন উইকেটে আগে ব্যাটিং করার কারণ প্রসঙ্গে ওয়ারলার বলেন, ‘না, অবশ্যই আমরা চমকে যাইনি। আমাদের মনে হয়েছে, এই উইকেটে রান তাড়া করার চেয়ে আগে ব্যাট করাই ভালো। স্কোরবোর্ডে বড় একটি রান নিয়ে জয়ের জন্য নামা সবসময়ই ইতিবাচক ব্যাপার। কন্ডিশন যেমনই থাকুক, আমাদের লক্ষ্য ছিল আগে ব্যাট করা।’
/এমআর/








