রাব্বি-সোহানের ব্যাটে ধানমন্ডি ক্লাবের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ১৭:৪৮আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:৪৮

আগে ব্যাটিং করে ব্রাদার্স ইউনিয়ন ২৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ফজলে মাহমুদ রাব্বি ও অধিনায়ক নুরুল হাসান সোহানের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ বল আগে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। মাহফিজুল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমানের হাফ সেঞ্চরিতে ২৬২ রান সংগ্রহ করে ব্রাদার্স। জবাবে খেলতে নেমে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও আশিকুর রহমান শিবলি মিলে ৫৬ রানের জুটি গড়েন। হাবিবুর এলবিডিব্লিউর ফাঁদে পড়ে ৩২ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণ পর ফিরে যান শিবলিও (২৩)। 

তৃতীয় উইকেটে ফজলে রাব্বি ও ইয়াসির আলী চৌধুরী মিলে ৭৮ রানের জুটি গড়েন। ইয়াসির ৪৭ বলে ৪১ রান করে আউট হন। এরপর ফজলে রাব্বি হাফ সেঞ্চুরি করে ৫৫ রানে আউট হন। অধিনায়ক সোহান অবশ্য দলের জয় নিশ্চিত করেই ড্রেসিংরুমে ফিরেছেন। ৫৩ বলে ৪ চারে তার ৫৮ রান।

ব্রাদার্সের বোলারদের মধ্যে ইয়াসির আরাফাত মিশু ৪৩ রানে নেন তিনটি উইকেট। এছাড়া আসিফ হাসান ও অলক কাপালি নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স শুরুটা ভালো করে। দুই ওপেনার মাহফিজুল রহমান ও ইমতিয়াজ হোসেন মিলে ৯৯ রানের জুটি গড়েন। ৭৫ বলে ৫০ রান করে আউট হন ইমতিয়াজ। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ও মিজানুর রহমান মিলে ৭৩ রানের জুটি গড়েন। সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে আউট হন মাহফিজুল। পরের কাজটা করেন মিজানুর। ৭৬ বলে ৭৩ রান করে স্বেচ্ছায় অবসর নেন এই ব্যাটার। এই তিন ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ব্রাদার্স ৫ উইকেট হারিয়ে ২৬২ রানের সংগ্রহ দাঁড় করায়। 

ধানমন্ডি ক্লাবের বোলারদের মধ্যে কামরুর ইসলাম রাব্বি নেন দুটি উইকেট। মারুফ মৃধা, সানজুমল ইসলাম, হাসান মুরাদ প্রত্যেকে নেন একটি করে উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম