ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে উচ্ছ্বসিত এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ০৯:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৯:৫৯

ইউরোপের শীর্ষ লিগে ২০২৪-২০২৫ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ানো এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় অভিষেকেই ৩১ গোল করেন ফরাসি এই তারকা। ইউরোপিয় স্পোর্টস মিডিয়া গোল্ডেন বুটের পুরস্কারটি তার জন্যই রেখেছিল। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে উচ্ছ্বসিত এমবাপে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রেসিডেন্সিয়াল বক্সে শুক্রবার (৩১ অক্টোবর) এমবাপ্পের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস ও কোচ জাবি আলোন্সোসহ দলের সব খেলোয়াড়।

এমবাপ্পে রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হয়ে এমন পুরস্কার জিতেছেন। এর আগে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগাল কিংবদন্তি মোট চারবার পেয়েছেন এই স্বীকৃতি। তবে রেকর্ড ছয়বার পেয়েছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি।

সবশেষ ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন ইংলিশ তারকা হ্যারি কেইন, তার আগের মৌসুমে আর্লিং হলান্ড। এই দুজনের আগে টানা দুই মৌসুমে জেতেন রবার্ত লেভানদোভস্কি।

২৬ বছর বয়সী এমবাপ্পে পুরস্কার জিতে উচ্ছ্বসিত। ক্লাবের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের। আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, প্রথমবার আমি এই পুরস্কার জিতেছি। একজন ফরোয়ার্ড হিসেবে আমার কাছে এর মূল্য অনেক। ক্লাব, চিকিৎসক, স্টাফদের ধন্যবাদ জানাতে চাই; যারা মাঠের ভেতরে ও বাইরে আমাকে সাহায্য করেছেন। আশা করি, আবারও এটি জিতবো, পরের বছর। (চলমান মৌসুমে) আমি ভালো শুরু করেছি।’

এমবাপ্পে বলেন, ‘আমাদের অসাধারণ এক দল আছে। আশা করি, এই বছর আমরা গুরুত্বপূর্ণ ট্রফি জিতবো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দলীয় সাফল্য। আশা করি, অনেক বছর এখানে থাকবো এবং এ ধরনের পুরস্কার আরও অনেকবার জিতবো।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের