অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্র্যান্ট ইলিয়ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার থেকে বিদায়ের পরই ওয়ানডে থেকে অবসর নিলেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেছেন, ‘আমি আমার সর্বশেষ ওয়ানডে খেলে ফেলেছি। কিন্তু ক্রিকেটে তিনটি ফরম্যাট আছে।’
২০১৩ সালের নভেম্বর থেকে ওয়ানডে দলে ডাক পাননি ইলিয়ট। যদিও হঠাৎ করেই ২০১৫ বিশ্বকাপে ডাক পেয়ে যান। ডাক পেয়েই দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে সক্ষম হন।
ওয়ানডেতে ৮৩ ম্যাচে ১ হাজার ৭৬ রান করেছেন ইলিয়ট। যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, নিজের ক্যারিয়ার নিয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সিদ্ধান্ত নেবেন।
/এফআইআর/







