১০ জন নিয়ে পুলিশকে হারালো আবাহনী, জিতেছে ফর্টিসও

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ নভেম্বর ২০২৫, ১৮:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৮:৫৬

বাংলাদেশ ফুটবল লিগে টানা তিন ম্যাচ জয়হীন ছিল আবাহনী লিমিটেড। ড্র আর হার নিয়ে হতাশায় নিমজ্জিত ছিল দলটি। অবশেষে চতুর্থ ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেলো আকাশি-নীলরা। পুলিশ এফসিকে তারা হারিয়েছে ২-০ গোলে। একই দিনে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

শুক্রবার (২৮ নভেম্বর) কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ১০ জনের দল নিয়ে পুলিশের বিপক্ষে জিতেছে।

ম্যাচে দুটি গোল আসে প্রথমার্ধে। ২৫ মিনিটে স্পট-কিক থেকে স্বাগতিকদের এগিয়ে নেন সুলেমানে দিয়াবাতে। বক্সে পড়ে গিয়ে পেনাল্টিটা  তিনিই আদায় করে নেন। ৪৩ মিনিটে এনামুল গাজীর পা থেকে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। শেখ মোরসালিনের বাঁকানো ফ্রি-কিক থেকে অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান এই ফুটবলার।

দুই গোলে পিছিয়ে থেকে বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পুলিশ। তবে আবাহনীর রক্ষণ ভেঙে গোল শোধ দিতে পারেনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবাহনীর আলমগীর মোল্লা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও তাতে আবাহনীর জয়ে কোনও হেরফের হয়নি।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে আবাহনী লিমিটেড। এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে পুলিশ।

এদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ–তপন স্টেডিয়ামে ফর্টিসও জয়সূচক গোলটি পায় প্রথমার্ধের ১৬ মিনিটে। পা ওমর বাবুর ফ্রি-কিকে জটলার মধ্য থেকে পা ছুঁইয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান রিয়াজ উদ্দিন সাগর। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। ম্যাচের ৭৪ মিনিটে আরামবাগের শহীদুল ইসলামের মুখে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন আতিকুর রহমান ফাহাদ। কিন্তু ১০ জনের ফর্টিসকে চেপে ধরে গোল শোধ দিতে পারে নি আরামবাগ।

৪ ম্যাচে জয়হীন থেকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে আরামবাগ । জিতে ৭ পয়েন্ট নিয়ে ফর্টিস উঠে এসেছে তৃতীয় স্থানে।

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী