বিসিবি পরিচালকের মন্তব্য অত্যন্ত অপমানজনক ও দায়িত্বহীন: আসিফ নজরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৬, ১৯:১৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালকের সাম্প্রতিক মন্তব্যকে ‘অত্যন্ত দায়িত্বহীন’ ও ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিজেকে একজন ক্রিকেটের ভক্ত হিসেবে উল্লেখ করে বলেন, যেখানে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের অবমাননার বিরুদ্ধে গোটা দেশ রুখে দাঁড়িয়েছে, সেখানে বিসিবির মতো দায়িত্বশীল পদে থেকে সব ক্রিকেটারকে অপমান করা দায়িত্বহীন মনে হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ক্রীড়া উপদেষ্টা বলেন, “ক্রিকেটার, ক্রিকেট বোর্ড এবং সাধারণ মানুষ— আমরা সবাই একটি ঐক্যবদ্ধ জাতি। দেশের মর্যাদার প্রশ্নে যখন সবাই একাট্টা, তখন এমন দায়িত্বহীন মন্তব্য কীভাবে সম্ভব তা আমি বুঝতে পারছি না। একজন ক্রিকেট ভক্ত হিসেবেও এটি আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে।” তবে এটি ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে বোর্ডই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

একই সঙ্গে তিনি আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরবো না। আমরা শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে চাই এবং এটি আয়োজন করা যে অসম্ভব নয়, তা আমরা গভীরভাবে বিশ্বাস করি।” 

/এসও/এসটি/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের