ভারতের দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ফাইনাল পর্বে যেতে পারেননি। হয়েছেন ১৫তম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রবিউল ৬২২ দশমিক ৪ স্কোর করে বাছাই থেকে বাদ পরেন।
১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিয়েছেন ২২ জন। শীর্ষ আট স্কোরধারী ফাইনালে খেলবেন। বাংলাদেশের রবিউলের সঙ্গে অষ্টম স্থানে থাকা শুটারের স্কোরে পার্থক্য ২ দশমিক ২ পয়েন্ট।
এশিয়ান শুটিংয়ে রবিউলের পরাফরম্যান্স নিয়ে কোচ শারমিন আক্তার বলেছেন, ২০২৪ প্যারিস অলিম্পিকের পর এই টুর্নামেন্টের মাধ্যমে আবার আন্তর্জাতিক শুটিংয়ে ফিরলেন রবিউল। দেড় বছরের বেশি সময় আন্তর্জাতিক শুটিংয়ে না থাকায় আজকের স্কোরে কিছুটা প্রভাব তো পড়েছেই।
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশের ফেডারেশন শুধু রবিউলকে পাঠিয়েছে। ১০ মিটার এয়ার রাইফেলে শুটার কামরুন নাহার কলিকে ‘শৃঙ্খলার কারণ’ দেখিয়ে খেলতে পাঠায়নি ফেডারেশন।








