ইতিহাসের সবচেয়ে বড় ভিএআর মুহূর্তে রক্ষা পেয়েছে আর্সেনাল!

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৬, ১৪:০১আপডেট : ১১ মে ২০২৬, ১৪:০৫

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের মাঠে যোগ করা সময়ের শেষদিকে গোল হজম করেও শেষ পর্যন্ত ভিএআরের কল্যাণে পয়েন্ট হারানোর বিপদ থেকে রক্ষা পেয়েছে মিকেল আর্তেতার দল। ১-০ গোলে গানারদের জয়ের পর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল তো একে প্রিমিয়ার লিগের ইতিহাসে ভিএআরের সবচেয়ে বড় মুহূর্ত হিসেবেই ঘোষণা দিয়েছেন।

লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ৯৫ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জালে জড়ান ক্যালাম উইলসন। তাতে মনে হচ্ছিল, আর্সেনালের হাত ফসকে যাচ্ছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। তেমনটা হলে শিরোপা দৌড়ে আবারও এগিয়ে যেত ম্যানচেস্টার সিটি। কিন্তু গোলের পরপরই প্রতিবাদ শুরু করেন আর্সেনাল খেলোয়াড়রা। যার নেতৃত্বে ছিলেন গোলরক্ষক ডেভিড রায়া। রিপ্লেতে দেখা যায়, বল ধরতে যাওয়ার সময় ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড পাবলোর বাধায় রায়ার হাত আটকে যায়। এরপরই বল গিয়ে পৌঁছায় উইলসনের কাছে।

দীর্ঘ সময় পর্যালোচনার পর ভিএআর কর্মকর্তা ড্যারেন ইংল্যান্ড অন-ফিল্ড রেফারি ক্রিস কাভানাহকে মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেন। পরে গোল বাতিল করেন রেফারি।

স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে গ্যারি নেভিল পরে বলেছেন, ‘প্রিমিয়ার লিগে ভিএআরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মুহূর্ত।’

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। ম্যাচের ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

নেভিল আরও বলেছেন, ‘আর্সেনাল যদি শেষ পর্যন্ত শিরোপা জেতে, তাহলে এই ম্যাচটাই সবচেয়ে বেশি মনে রাখা হবে। এটি এমন এক ম্যাচ, যা লোককাহিনির অংশ হয়ে যাবে। কারণ, ২২ বছর পর ক্লাবটির প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার পথে এটি বিশাল এক পদক্ষেপ।’

/এফআইআর/
সম্পর্কিত
‘গ্যাব্রিয়েল অনুশীলনে পেনাল্টি মিস করে না’
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান