প্রথমবার মুখোমুখি ইরাক-নরওয়ে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৪:২৬আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:৩৫

বিশ্বকাপের ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হয়েছে ইরাক ও নরওয়ে। বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে নরওয়ের হয়ে শুরু থেকেই খেলছেন তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। অন্যদিকে ইরাকের আক্রমণে রয়েছেন কোমোর ফুটবলার আলি জাসিম।

এবারই আন্তর্জাতিক ম্যাচে কখনও একে অপরের মুখোমুখি ইরাক ও নরওয়ে। দুই দলই চাইবে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে। ম্যাচের প্রথম ১৫ মিনিটে দুই দলই আক্রমণ ও প্রতিআক্রমণে সমান লড়াইয়ে ব্যস্ত। 

নরওয়ের কোচ প্রথম একাদশে কিছু কৌশলগত পরিবর্তন এনেছেন। জেনোয়ার ডিফেন্ডার লিও অস্তিগার্ডকে বেঞ্চে রেখে সেন্টার-ব্যাকে ক্রিস্টোফার আজেয়ারের সঙ্গে জুটি গড়েছেন বোলোনিয়ার টরবইর্ন হেগেম। তুরিনোর ডানপ্রান্তের ডিফেন্ডার মার্কাস হোমগ্রেন পেদারসেনও শুরু করছেন বদলি বেঞ্চে।

মাঝমাঠে আছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে ও ফ্রেডরিক আউরসনেস। আক্রমণভাগে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ডকে ঘিরে আছেন অ্যাতলেটিকো মাদ্রিদের আলেক্সান্ডার সোরলোথ ও প্রতিভাবান উইঙ্গার আন্তোনিও নুসা।

ইরাকের একাদশে জায়গা পেয়েছেন কোমোর মিডফিল্ডার আলি জাসিম, যিনি গত মৌসুমে সৌদি আরবের আল-নাজমায় ধারে খেলেছিলেন। তবে ভেনেজিয়ার তরুণ ফুটবলার মার্কো ফারজি শুরু করছেন বদলি বেঞ্চে।

ইরাকের একাদশ (৪-৪-২): হাসান; হুসেইন আলি, তাহসিন, হাশিম, দোস্কি; আলি জাসিম, ইসমাইল, আল আম্মারি, বায়েশ; আইমেন হুসেইন, মোহানাদ আলি।

নরওয়ের একাদশ (৪-৩-৩): অরইয়ান নিল্যান্ড; জুলিয়ান রিয়ারসন, ক্রিস্টোফার আজেয়ার, টরবইর্ন হেগেম, ডেভিড মোলার উলফে; মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস; আলেক্সান্ডার সোরলোথ, আর্লিং হলান্ড, আন্তোনিও নুসা।

/ইউএস/
সম্পর্কিত
ইরাকের সঙ্গে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে
এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের জয় দিয়ে শুরু
মেসিকে পেছনে ফেলে অনন্য রেকর্ডে আরেকধাপ এগিয়ে এমবাপ্পে
সর্বশেষ খবর
দশম শ্রেণির ছাত্রী ৪ দিন ধরে নিখোঁজ, সাবেক উপজেলা চেয়ারম্যানকে দায়ী করে থানায় অভিযোগ
দশম শ্রেণির ছাত্রী ৪ দিন ধরে নিখোঁজ, সাবেক উপজেলা চেয়ারম্যানকে দায়ী করে থানায় অভিযোগ
ইরাকের সঙ্গে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে
ইরাকের সঙ্গে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে
কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি