‘এমনভাবে দৌড়াও যেন এটি জীবনের শেষ দিন’, নেইমারকে বাবার বার্তা 

স্পোর্টস ডেস্ক 
২৪ জুন ২০২৬, ২৩:৩৮আপডেট : ২৪ জুন ২০২৬, ২৩:৩৮

উত্তর আমেরিকা বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সেলেসাও তারকা নেইমার জুনিয়রের উদ্দেশে আবেগঘন এক বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র। চোট ও সমালোচনা কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা ছেলের আত্মবিশ্বাস বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশেষ বার্তা শেয়ার করেছেন তিনি।

ম্যাচের আবহ তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেন নেইমারের বাবা। সেই ভিডিওতে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ক্যারিয়ার ও জীবনের নানা চড়াই-উতরাই ও স্মরণীয় মুহূর্তের ছবি ফুটিয়ে তোলা হয়। ভিডিওর আবহসংগীত হিসেবে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে মানুষের জীবনে সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প বলা একটি অনুপ্রেরণামূলক গান। 

ভিডিওর শেষ অংশে নেইমার সিনিয়রকে তার ছেলের উদ্দেশে এক বার্তা দিতে শোনা যায়। তিনি বলেন— ‘তাহলে দৌড়াও, দৌড়াও। এমনভাবে দৌড়াও যেন এটি তোমার জীবনের শেষ দিন।’

ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই একটি বাক্যের ভেতরেই যেন লুকিয়ে আছে নেইমারের পুরো ক্যারিয়ারের গল্প। বারবার চোটের আঘাত, মাঠ ও মাঠের বাইরের সমালোচনা আর সেইসব কাটিয়ে বারবার রাজকীয়ভাবে ফিরে আসার এক অদম্য লড়াইয়ের প্রতীক যেন এই বার্তা।

ভিডিওর পাশাপাশি ছেলের প্রতি গভীর ভালোবাসা ও ব্রাজিলের জন্য শুভকামনা জানিয়ে নেইমার সিনিয়র আরও লেখেন, ‘এই পর্যন্ত আমাদের সাহায্য করেছেন সৃষ্টিকর্তা। সময় এসে গেছে। আমরা একসঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করবো। শুভকামনা বাবা! শুভকামনা ব্রাজিল। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।’

প্রসঙ্গত, এক মাস আগে কাফের চোটে পড়া নেইমার সম্প্রতি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে তার উপস্থিতি এবং বাবার এই বার্তা ব্রাজিলের ড্রেসিংরুমে বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলে ধারণা করা হচ্ছে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
‘পেলে’ নামটি কীভাবে পেলেন ব্রাজিলের ফুটবল সম্রাট?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ