বেলজিয়ামের দাপট ও মিসরের হিসাবি ম্যাচ, যে সমীকরণে ইরান

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৬, ১১:২২আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:০৮

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ৫-১ গোলের জয়ের মধ্য দিয়ে ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে দলটি। অন্যদিকে মিশর ও ইরানের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। এতে ৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে সালাহর দলকে। মিশর আগেই জানতো ড্র করলেও তারা কোয়ালিফাই করবে। তাই যেন হিসাব করেই খেলেছে।

এদিকে ম্যাচটি জিততে পারতো ইরান। তবে তাদের শেষ মুহূর্তের গোলটি বাতিল হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। তবে ৩ পয়েন্ট নিয়ে জি গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে ইরান। বর্তমানে তৃতীয় দলের ৬ নম্বরে অবস্থান করছে তারা। ১২ গ্রুপ থেকে তৃতীয় হওয়া ৮টি দল রাউন্ড অব ৩২-এ যাবে। ইরানকে এখন তাকিয়ে থাকতে হবে গ্রুপ আই, জে ও কে-এর দিকে। এই তিন গ্রুপ থেকে যদি তিন নম্বরে থাকা দুটি দল কোয়ালিফাই করে তাহলে ইরানও তাদের সঙ্গে পরের রাউন্ডে যাচ্ছে। আর যদি তিন গ্রুপ থেকে তৃতীয় স্থানে থাকা তিন দল কোয়ালিফাই করে তাহলে ইরান বাদ পড়বে।

বেলজিয়ামের জন্য আজকের ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। হারলে বিশ্বকাপ থেকে বাদ। ড্র করলে সম্ভাবনা থাকতো। আর জিতলে কোয়ালিফাই। সেক্ষেত্রে টেবিল টপার হতে তাকিয়ে থাকতে হতো মিশর-ইরানের ম্যাচের দিকে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে বেলজিয়াম। ২৮ মিনিটেই টসার্ডের গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের টসার্ডের আঘাত, স্কোর ২-০। এরপর ৬৬ মিনিটে ডি ব্রুইনা গোল করে ব্যবধান বাড়ায়। ৮৪ মিনিটে নিউজিল্যান্ড একটি গোল শোধ করলেও এরপর আরও দুটি হজম করতে হয়েছে। ৫-১-এর বড় ব্যবধানে পরাজিত হয়েছে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দলটি।

অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে ২ পয়েন্টের মালিক ইরানের বিপক্ষে খেলতে নেমেছিল মিশর। দুই দলের জন্যই হিসাবনিকাশের ম্যাচ ছিল। জিতলে বা ড্র করলে সুযোগ থাকছে দুই দলেরই। তবে সব হিসাব নিজেদের করে ম্যাচের শুরুতেই মিশরের আঘাত, ৫ মিনিটেই সাবেরের গোলে এগিয়ে যায় দলটি। কিন্তু এবারের বিশ্বকাপে নিজেদের প্রমাণ দিতে আসা ইরানও ছেড়ে দেওয়ার দল না। ১৪ মিনিটে রেজাইয়েনের গোলে সমতায় ফেরে দলটি।

প্রথম ১৫ মিনিটে দুই গোল দেখে দর্শক গোলবন্যার ম্যাচ আশা করেছিলেন। তবে দুই দলের কেউই আর স্কোরবোর্ডে নাম লেখাতে পারেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে ইরান একটি গোল করলেও অফসাইডে বাতিল হয়ে যায়। তবে এ কলটি লাইফলাইন হিসেবে হাজির হয়েছে মিশরের জন্য। সমতায় খেলা শেষ করায় টেবিলের দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যাচ্ছে দলটি। আর ইরানকে থাকতে হচ্ছে অপেক্ষায়।

/এফআর/
সম্পর্কিত
স্ক্যালোনি কেন দেরিতে আর্জেন্টিনায় আসছেন
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হারের কষ্ট নিয়ে মুখ খুললেন হ্যারি কেইন
এমবাপ্পে-ওলিসেদের ওপর জিদানের কঠোর নিষেধাজ্ঞা 
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার