বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল: শুরু হয়েছে ফ্রান্স-স্পেন মহারণ

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ০১:১৫আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:০১

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল স্পেন। দুই দলই মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেও প্রথম কয়েক মিনিটে তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

সপ্তম মিনিটে ব্র্যাডলি বারকোলার ক্রস প্রতিহত করে কর্নার আদায় করে ফ্রান্স। তবে মাইকেল অলিসের নেওয়া কর্নার থেকে কোনো বিপদ তৈরি হতে দেয়নি স্পেনের রক্ষণভাগ।

নবম মিনিটে দানি ওলমোর ওপর ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের আদ্রিয়ান রাবিও। বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক নেন আলেক্স বায়েনা। তবে তার শট ফরাসি ডিফেন্সের দেয়ালে লেগে ফিরে আসে।

সেমিফাইনালে ফ্রান্সের একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ দিদিয়ের দেশম। শুরুর একাদশে ফিরেছেন ব্র্যাডলি বারকোলা ও অরেলিয়েন চুয়ামেনি। অন্যদিকে বেলজিয়ামের বিপক্ষে জয়ী ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নেমেছে স্পেন।

ম্যাচ শুরুর আগে ২০১৬ সালের নিস হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই ম্যাচের বিজয়ী আগামী রবিবারের ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে।

/ইউএস/
সম্পর্কিত
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের রেফারি ইসমাইল এলফাথ: মরক্কো থেকে যেভাবে বিশ্বকাপের মঞ্চে
বিরতির আগে এগিয়ে স্পেন, চাপে এমবাপ্পের ফ্রান্স
ইয়ামালের পেনাল্টিতে এগিয়ে স্পেন, চাপে ফ্রান্স
সর্বশেষ খবর
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
আনসারের প্রশাসনিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
আনসারের প্রশাসনিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের রেফারি ইসমাইল এলফাথ: মরক্কো থেকে যেভাবে বিশ্বকাপের মঞ্চে
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের রেফারি ইসমাইল এলফাথ: মরক্কো থেকে যেভাবে বিশ্বকাপের মঞ্চে
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি