বিরতির আগে এগিয়ে স্পেন, চাপে এমবাপ্পের ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ০১:৫৯আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:০৭

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিরতিতে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। লামিনে ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবালের একমাত্র গোলে প্রথমার্ধে এগিয়ে যায় লা রোজা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে গড়া ফ্রান্স আক্রমণে প্রত্যাশিত ধার দেখাতে পারেনি।

নবম মিনিটে দানি ওলমোর ওপর ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের আদ্রিয়ান রাবিও। বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক নেন আলেক্স বায়েনা। তবে তার শট ফরাসি ডিফেন্সের দেয়ালে আটকে যায়।

এরপর ২১তম মিনিটে বক্সের ভেতরে লুকাস দিঁনের চ্যালেঞ্জে পড়ে যান লামিনে ইয়ামাল। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে কিছুটা সময়ক্ষেপণের চেষ্টা করে ফ্রান্সের খেলোয়াড়রা। তবে ২৩তম মিনিটে স্পট-কিক থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। এটি চলতি বিশ্বকাপে তার পঞ্চম গোল।

গোল হজমের পরও ঘুরে দাঁড়াতে পারেনি ফ্রান্স। বরং বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আরও কয়েকবার বিপজ্জনক আক্রমণ চালায় স্পেন। ৩৯তম মিনিটে লামিনে ইয়ামাল ও দানি ওলমোর দারুণ ওয়ান-টু পাসের পর ফাবিয়ান রুইজ গোলের সুবর্ণ সুযোগ পেলেও কাছ থেকে নেওয়া তার শট লক্ষ্যে রাখতে পারেননি।

অন্যদিকে ফ্রান্সের সেরা সুযোগ আসে ৪৩তম মিনিটে। কিলিয়ান এমবাপ্পে একা গোলমুখে ছুটে গেলেও দ্রুত বেরিয়ে এসে দারুণ ট্যাকলে বিপদ সামাল দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। এর আগে ও পরে একাধিকবার অফসাইডের ফাঁদে পড়েন ফরাসি অধিনায়ক।

৩১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা। তার পরিবর্তে নামেন ম্যাকসেন্স লাক্রোয়া, যা দিদিয়ের দেশমের দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রান্স একটি ফ্রি-কিক পেলেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। এই ম্যাচের বিজয়ী আগামী রবিবারের ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে।

/ইউএস/
সম্পর্কিত
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের রেফারি ইসমাইল এলফাথ: মরক্কো থেকে যেভাবে বিশ্বকাপের মঞ্চে
ইয়ামালের পেনাল্টিতে এগিয়ে স্পেন, চাপে ফ্রান্স
সর্বশেষ খবর
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
আনসারের প্রশাসনিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
আনসারের প্রশাসনিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি