থাইল্যান্ডে রাফির আরও একটি স্বর্ণপদক জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৬, ১৯:১০আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৯:১০

থাইল্যান্ডের পুলে একের পর এক সাফল্য পাচ্ছেন সামিউল ইসলাম রাফি। এবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।

থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রবিবার (১৬ আগস্ট) ৫৪ দশমিক ৬৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন রাফি।

এই আসরে সব মিলিয়ে তিন ইভেন্টের মধ্যে দুটিতে স্বর্ণপদক জিতেছেন রাফি।

এর আগে ৫০ মিটারে ব্যাকস্ট্রোকে রাফি ২৪ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। আর ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২১ বছর বয়সী এই সাঁতারু হয়েছিলেন তৃতীয়।

সবশেষ স্কটল্যান্ডের গ্লাসগোতে হওয়া কমনওয়েলথ গেমসে ১০০ মিটার ফ্রিস্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাই– এই দুই ইভেন্টে অংশ নিয়ে হিট থেকে বাদ পড়েছিলেন রাফি।

৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ৩৬তম। আর ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে তিনি বিদায় নিয়েছিলেন ৫২ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়ে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে আলোচনা
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
সর্বশেষ খবর
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প
আদি ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে পর্দা উঠলো ‘ঢাকা নাট্যোৎসব’র
আদি ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে পর্দা উঠলো ‘ঢাকা নাট্যোৎসব’র
বংশালে হেলমেটের গোডাউনে আগুন
বংশালে হেলমেটের গোডাউনে আগুন
১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের
১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা