নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৫

গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। সেখানে  বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে নেপালের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে আগ্রহের কথা জানান তিনি। নেপালে সিরিজ খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিচ্ছে বিসিবিও।

সম্প্রতি বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। এমন দুর্যোগে নেপালের ক্ষতিগ্রস্ত জনগণের অনুপ্রেরণা প্রয়োজন, এমন চাওয়া থেকেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেন দেশটির রাষ্ট্রদূত। আগামী বছরের শুরুর দিকে সিরিজটি হতে পারে।

বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের বলেন, ‘বিসিবি ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে। আমাদের এফটিপি খুব ঠাসা। এরপরও আমরা এই চক্রের মধ্যে একটা সুবিধাজনক সময় বেছে নেওয়ার চেষ্টা করছি। যদি সবকিছু ঠিকঠাক মতো হয়, সিরিজটা হতে পারে।’

শাহরিয়ার নাফীস বলেছেন, ‘এই চক্রের মধ্যেই আমাদের সিরিজটি করার ইচ্ছা আছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনও সেই অনুরোধ জানিয়েছে। বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
সর্বশেষ খবর
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন