আবারও সহজ জয় কুমিল্লার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ২১:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ২১:৫৫

মারলন স্যামুয়েলস ৪১ বলে ৫৫* বড্ড দেরিতে ফর্ম ফিরে পাওয়ার কথা মনে করিয়ে দিয়ে আবারও সহজ জয় তুলে নিল মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের করা ১২৪ রানের সংগ্রহ টপকাতে তারা খরচ করল মাত্র দুটি উইকেট। ৮ বল হাতে রেখে তারা ম্যাচ জিতে নিয়েছে ৮ উইকেটে। 

গত ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে জ্বলে উঠেছিল আহমেদ শেহজাদের ব্যাট। ৬১ রান করেছিলেন তিনি। আজ বুধবার সেখান থেকেই শুরু করলেন শেহজাদ। দলীয় ১০৬ রানে বিদায় নেন তিনি। ৪৫ বলে ৪টি চার ও এক ছক্কায় ৪৬ রান করার পর ফরহাদ রেজার বলে লং অনে জেমস ফ্র্যাঙ্কলিনের হাতে ধরা পড়েন শেহজাদ। 

মারলন স্যামুয়েলস গত ম্যাচে ছিলেন ২৭ রানে অপরাজিত। আজ আবার নিজের উইকেট অক্ষত রাখলেন তিনি। ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলে কুমিল্লার জয়কে সহজ করে দেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ২ চার ও ৪ ছক্কায়। দশম ওভারে মেহেদী হাসান মিরাজকে টানা তিনটি ছক্কা মারেন স্যামুয়েলস। নাজমুল ইসলামকে আরেকটি ছয় মেরে তিনি পূর্ণ করেন তার হাফসেঞ্চুরি। 

শুরুতে ইমরুল কায়েস অতি আত্মবিশ্বাসী এক সুইপ শটে স্কয়ার লেগে সাব্বির রহমানের হাতে মিরাজের উইকেটে পরিণত হওয়ার পরই যা একটু উদযাপন করেছিল রাজশাহী। এর পর আর কোনও উদযাপনের সুযোগ তারা পায়নি। কারণ শেহজাদের বিদায়ের সময় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। বাকি কাজটা সেরেছেন স্যামুয়েলস।

/আরএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম