খুব একটা ভালো সময় যাচ্ছে না লেস্টার সিটির। এই তো কিছুদিন আগে চোটের কারণে হামজা চৌধুরীকে হারিয়েছে তারা। এবার আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ছয় পয়েন্ট কাঁটা হলো দলটির।
গত বছরের মে মাসে লেস্টারের বিরুদ্ধে অভিযোগ আনে ইংলিশ প্রিমিয়ার লিগ। তাদের অভিযোগ, ২০২৩–২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের জন্য লাভ ও স্থায়িত্ববিষয়ক (পিএসআর) নিয়ম ভঙ্গ করেছে তারা। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ক্লাবটিকে শাস্তির আওতায় আনা হয়।
আর তাৎক্ষনিক পয়েন্ট কাঁটা কার্যকর হলে ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৭তম স্থান থেকে ২০তম স্থানে নেমে গেছে লেস্টার সিটি।
এক বিবৃতিতে লেস্টার সিটি এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে এবং একে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলেও মন্তব্য করেছে।
আগামী শনিবার রাতে লিগ ম্যাচে বার্মিংহাম সিটির বিপক্ষে মাঠে নামবে লেস্টার।









