রাতে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামছে সাকিবের কলকাতা

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৬, ১৬:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৬:২৯

রাতে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামছে সাকিবের কলকাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার মাঠে নামছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। ২৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত সাত ম্যাচে মাত্র তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে মুম্বাই। অপর দিকে পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে সাকিবের দল।
অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে আজকের ম্যাচেও মাঠে নামছেন সাকিব আল হাসান। অপরদিকে চোট নিয়ে আইপিএল-এর বাইরে থাকা লাসিথ মালিঙ্গার জায়গায় মুম্বাইয়ে ফিরছেন জেরোম টেইলর। তবে তার একাদশে জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), আম্বাতি রাইডু, জস বাটলার, কাইরন পোলার্ড/কোরে অ্যান্ডারসন, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, হরভজন সিং, টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনাঘান এবং জসপ্রিত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স একাদশ (সম্ভাব্য) একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, রাজগোপাল সতীশ, পিযুষ চাওলা, উমেশ যাদব, সুনিল নারাইন এবং মরনে মরকেল।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে