স্কোয়াডে নেই শেহজাদ-আকমল

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৬, ১৪:১৯আপডেট : ০৩ মে ২০১৬, ১৪:২৩

শেহজাদ-আকমল ইংল্যান্ড সফরকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩৫ সদস্যের সেই স্কোয়াডে জায়গা হয়নি আহমেদ শেহজাদ ও উমর আকমলের। মূলত শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাদের দলে রাখেনি ইনজামাম উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
এ প্রসঙ্গে একই কথা বলেছেন ইনজামাম, ‘নির্বাচক কমিটি কখনোই শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে আপোষ করবে না।’
এছাড়াও ওই স্কোয়াডে জায়গা হয়নি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিরও। কারণ হিসেবে ইনজামাম বলেন, ‘এ বছর আমরা চারটি টি-টোয়েন্টি খেলবো। সেই হিসেবে নতুন নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে চাই। এরফলে আফ্রিদি বিশ্রাম ও ঘরোয়া ক্রিকেটে আরও মনোযোগী হতে পারবে।’
আফ্রিদি টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে দেখতে চায় নির্বাচক কমিটি।

উল্লেখ্য, ইংল্যান্ড সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই লক্ষ্যে ক্যাম্প শুরু হবে ১৪ মে।  

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের