বাংলাদেশকে সবসময় উঁচুতে দেখতে চান মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৬, ১২:১৯আপডেট : ০৫ মে ২০১৬, ১২:৩৬

বাংলাদেশকে সবসময় উঁচুতে দেখতে চান মুস্তাফিজ বাংলাদেশের মর্যাদা সবসময়ই উঁচুতে দেখতে চান ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন আইপিএল-এ সানরাইজার্সের হয়ে আলো ছড়ানো তরুণ এই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘আমি সব সময়ই চাই আমার দেশের মাথা যেনো উঁচুতে থাকে। সেটা ক্রিকেটই হোক বা অন্য যে কোনও খেলাতেই হোক।’
সাক্ষাৎকারে প্রসঙ্গ এসেছে মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমানকে নিয়েও। তার বড় ভাই মোখলেসুর রহমান গ্রামে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেন। পুরো গ্রামের মানুষ প্রজেক্টরে বড় পর্দার সামনে বসে মুস্তাফিজের খেলা দেখেন। এ প্রসঙ্গে ফোনে কথা বলতে গিয়ে মুস্তাফিজ বলেন, ‘ ব্যাপারটা দারুণ লাগে। যখন গ্রামের মানুষ আমার খেলা দেখে আর বলে-আমরা তোমার খেলা আজ দেখছি বা দেখেছি। এগুলো শুনে ভালোই লাগে।’
তারকা বনে যাওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের অনেক চিঠি পান মুস্তাফিজ। কিন্তু সে চিঠি একটিও পৌঁছায়না মুস্তাফিজের কাছে! অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন মুস্তাফিজের বাবা মোহাম্মদ আবুল কাশেম। তিনি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছেন মুস্তাফিজের নামে আসা চিঠি বা পোস্টকার্ডগুলো যেন তাদের বাড়িতে না পৌঁছায়। যাতে এসব চিঠিপত্র দেখে মুস্তাফিজের মনোযোগ অন্যদিকে সরে না যায়। এ প্রসঙ্গে মুস্তাফিজের বাবা বলেছেন, ‘ ও আসলে এখনও অনেক ছোট। খেলার উন্নতিতে ওর মনোযোগ প্রয়োজন।’
/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী