‘২০১৯ বিশ্বকাপে ধোনিকে অধিনায়ক দেখলে বিস্মিত হবো’

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৬, ১৩:৩০আপডেট : ১০ মে ২০১৬, ১৩:৩৫

সৌরভ গাঙ্গুলী। এবারের আইপিএল-এ বেশি সুবিধা করতে পারছে না মহেন্দ্র সিং ধোনির পুনে সুপার জায়ান্টস। এরফলে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার অধিনায়ক হিসেবে থাকা নিয়েও। যেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
এবার একই কথা বলেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বলেছেন, ‘২০১৯ বিশ্বকাপে ধোনিকে যদি অধিনায়ক হিসেবে দেখি তাহলে আমি বিস্মিতই হবো।’ 
গাঙ্গুলী আরও বলেছেন, সময় হয়েছে অধিনায়কত্বের ভারটা এখন কোহলির কাঁধে দেওয়া উচিত। ওকে তিন ফরম্যাটেই অধিনায়ক করার কথা বলেছেন তিনি। কোহলি বর্তমানে টেস্ট অধিনায়ক।  
ধোনির অধিনায়কত্ব নিয়ে গাঙ্গুলী বলেছেন, ‘ধোনি যেভাবে অধিনায়কত্বের ভারটা সামলায় সেটা সত্যিই দুর্দান্ত। তবে প্রশ্ন রয়েছে এই জায়গাতে যে আগামী চার বছরে ভারতকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার সামর্থ্য ধোনির আছে কিনা।’
গাঙ্গুলী আরও যোগ করেন, ‘আমি বলছি না ধোনির ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হচ্ছে, ওর সংক্ষিপ্ত ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া উচিত। কারণ এই ফরম্যাটে তাকে ভারতের প্রয়োজন।’

/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী