কাপালির প্রথম ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ১৫:২১আপডেট : ১৪ মে ২০১৬, ১৫:২৫

অলক কাপালি জাতীয় দলের হয়ে এক সময় মাঠ কাঁপালেও ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল-এ অংশ নেওয়ায় জাতীয় দলে নিষিদ্ধ হয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার অলক কাপালি। পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও জাতীয় দলে ঢোকার জন্য যেমন পারফরম্যন্স প্রয়োজন সেটা করে দেখাতে পারেননি তিনি।

শনিবার অবশ্য কারিয়ারে একটি মাইলফলক পৌঁছালেন এই স্পিনার কাম ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। সেই সঙ্গে ১৭৬তম ম্যাচে এসে ক্যারিয়ারের শততম উইকেট উদযাপন করার সুযোগ পেলেন কাপালি।

মোহাম্মদ আরাফাতকে (৩) রানে শামসুর রহমানের ক্যাচ বানিয়ে ফেরত পাঠানোর সঙ্গে সঙ্গে ১০০তম উইকেটের মালিক বনে যান অলক কাপালি। শনিবার বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন তিনি। ১০ ওভার বোলিং করে এক মেডেনে ৪৪ রান খরচায় তিনি উইকেটগুলো নিয়েছেন।

১৭৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা অলক কাপালি সংগ্রহ করেছেন ১০০ উইকেট। সেরা সাফল্য আজকের ম্যাচে ৪৪ রানে পাঁচ উইকেট। এছাড়া চার উইকেট ক্যারিয়ারে আরও দুইবার নিয়েছেন। চলতি প্রিমিয়ার লিগের ৬ ম্যাচ অলক কাপালি ১২ উইকেট নিয়েছেন। এছাড়া ব্যাট হাতে তার সর্বোচ্চ সর্বোচ্চ ইনিংস ৪৮ রান। এর মধ্যে তিনটি ম্যাচে ২৩, ৪ ও ১৫ রান করে অপরাজিত থাকেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের