‘অঘটন নয়, খেলেই জিতেছি’

রবিউল ইসলাম
১৬ মে ২০১৬, ১৮:৪৭আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:৫৫

মাহমুদুল হাসান লিমন।আবাহনীর বিপক্ষে সোমবার কলাবাগান ক্রিকেট একাডেমি ৩ উইকেটের জয় পেয়েছে। যা কিনা লিগে তাদের প্রথম জয়। এই জয়কে কোনও ভাবেই অঘটন বলতে নারাজ মাহমুদুল হাসান লিমন।
সোমবার ফতুল্লায় ব্যাট ও বল হাতে নেতার মতোই খেলেছেন কলাবাগান ক্রিকেট একাডেমির অধিনায়ক মাহমুদুল হাসান লিমন। বল হাতে ৫২ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ১০৬ রানের ইনিংস। ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। তারই চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বাংলা ট্রিবিউন: কখনও ভেবেছিলেন জয় সম্ভব?

লিমন: ২৮৩ রানের জন্য যখন ব্যাটিংয়ে নেমেছি, তখন থেকেই আমার বিশ্বাস ছিল এই রান চেজ করা সম্ভব। কেননা ফতুল্লায় আজকে যে উইকেটে খেলা হয়েছে। এটা সম্পূর্ণ ব্যাটিং স্বর্গ বলা চলে। দলের সবাই খুব ভালো খেলেছে। সবাইকে বলেছিলাম ইতিবাচক ভাবনা নিয়ে খেলতে। এই উইকেটে ২৮৩ রান চেজ করা সম্ভব। আমার মনে হয় খেলোয়াড়রা সবাই তাদের শতভাগ কাজটা করেছে। তাই আমরা সফল হয়েছি। কোনওভাবেই এটাকে অঘটনা বলা যাবে না। আমরা ভালো খেলেই জিতেছি।

বাংলা ট্রিবিউন : আপনি আউট হওয়ার পর জয়ের জন্য প্রয়োজন ১৬ রান। ওই মুহূর্তে কী ভাবছিলেন?

লিমন: আমি আউট হওয়ার পরও নিশ্চিত ছিলাম ম্যাচটা আমরা জিতবো। বাকিরা এই রান করার জন্য যথেষ্ট যথেষ্ট ছিল।

বাংলা ট্রিবিউন : ব্যাট ও বল হাতে আজকের দিনটি মূল্যায়ন করেন…

লিমন : আমি খুব খুশি। ব্যাট ও বল হাতে আজকে দারুণ কেটেছে আমার। তবে এই ক্রেডিট আমার পুরো দলের। দলের ব্যাটসম্যান ও বোলাররা তাদের দায়িত্ব শতভাগ পালন করেছে। এই কারণেই আমরা সফল হয়েছি। এই উইকেটে বল করাটা অতটা সহজ ছিল না। তারপরও আমাদের বোলাররা ওদেরকে ২৮২ রানের মধ্যে আটকে রাখতে পেরেছে। এটা পুরোটাই টিম ওয়ার্ক।

বাংলা ট্রিবিউন : লিগে কলাবাগানের অবস্থান সবার নিচে। দল নিয়ে আপনার ভাবনা কী?

লিমন : আমাদের এখন প্রথম লক্ষ্য রেলিগেশন এড়ানো। তবে খেলোয়াড়রা যেভাবে খেলছে তাতে করে আশা করি এরচেয়ে ভালো কিছু করতে পারবো। সামনের ম্যাচগুলোতে হয়তো জয়ের ধারায় ফিরবো। আপাতত সামনের ম্যাচটি নিয়েই আমি চিন্তা করছি। এভাবে খেলতে পারলে আমরা অবশ্যই রেলিগেশন এড়াতে পারবো।

বাংলা ট্রিবিউন : ক্লাব ক্রিকেটে অধিনায়কত্বটা খুব চাপের। আপনি কেমন উপভোগ করছেন?

লিমন : আমার দলের খেলোয়াড়রা সবাই খুব ভালো। এজন্য আমার চাপ অনেক কমে গেছে। অধিনায়কত্ব করতে গেলে অবশ্যই চাপ থাকে। ক্লাব ক্রিকেটে এই চাপ আরও বেশি থাকে। আমি আসলে চাপটা উপভোগই করছি। সবাই খুব সহযোগিতা করছে।

বাংলা ট্রিবিউন : লিগের প্রথম সেঞ্চুরি; স্বস্তির কিনা?

লিমন : স্বস্তি বলবো না। শেষ ম্যাচেও আমি ৪১ রান করেছি। একটা ফিফটিও আছে। ইনিংস বড় না হলেও আমি মনে করি আমার ব্যাটিংটা ভালো হচ্ছে। এই মুহূর্তে আমি আমার প্রসেস নিয়ে শক্ত অবস্থানে থাকতে চাই।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে