মাশরাফি দলের জন্য অনুপ্রেরণাদায়ক: মাসাকাদজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ১৯:১৯আপডেট : ১৭ মে ২০১৬, ১৯:২০

মাসাকাদজা।প্রিমিয়ার লিগে চলতি আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলছেন জিম্বাবুয়ের ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। বিদেশি ক্রিকেটার হয়েও পুরোপুরি দলের সঙ্গে মিশে যেতে পেরেছেন এই জিম্বাবুইয়ান। বুধবার ব্রাদার্সের সঙ্গে ফতুল্লায় ম্যাচ খেলেই নিজ দেশের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
কলাবাগানে তিনি বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফির নেতৃত্বে খেলছেন। তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে মাসাকাদজার। মঙ্গলবার মাশরাফি সম্পর্কে বলতে গিয়ে হ্যামিল্টন মাসাকাদজা বলেন, ‘মাশরাফি দলের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। তরুণরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’
৬ ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। বুধবারের ম্যাচটি কলাবাগানের জন্য এক কথায় বাঁচা মরার লড়াই। রেলিগেশন এড়ানোর লড়াইয়ে ব্রাদার্সের বিপক্ষে জিততেই হবে মাশরাফিদের। মাশরাফি এই ম্যাচটিতে তাই বাঁচা মরার লড়াই হিসেবেই দেখছেন।

বুধবারের ম্যাচ নিয়ে মাসাকাদজা বলেন, ‘হেরে যাওয়া কিছু ম্যাচে আমাদের জয় পাওয়া উচিত ছিল। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। ওখান থেকে আমরা আরও ২টি ম্যাচ জিততে পারতাম। তবে এর মধ্যে আমরা কিছু শিক্ষা পেয়েছি, তা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাব।’

এছাড়া এই ম্যাচটিকে সুপার সিক্সে এগিয়ে যাওয়ার ম্যাচ হিসেবেই ভাবছেন মাসাকাদজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই ভালো সুযোগ আছে আমাদের। কারণ কোনও দলই ওইভাবে আধিপত্য নিয়ে খেলছে না, প্রায় সব দলই সমান। সব দলই হার জিতের মধ্যে আছে। তাই পরের ম্যাচগুলো ভালো খেললে আমাদেরও সুযোগ রয়েছে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের