সাকিবের বিপক্ষে ফিল্ডিংয়ে মুস্তাফিজের সানরাইজার্স

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৬, ১৬:০২আপডেট : ২২ মে ২০১৬, ১৬:১৫

সাকিবের বিপক্ষে ফিল্ডিংয়ে মুস্তাফিজের সানরাইজার্স আইপিএল-এ বাঁচা-মরার লড়াইয়ে আজ রবিবার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স।
মুস্তাফিজের দলে একটি পরিবর্তন এসেছে। এয়োইন মরগানের জায়গায় ফিরেছেন কেন উইলিয়ামসন।আর কেকেআরে দুটি পরিবর্তন। মরনে মরকেলের জায়গায় ফিরেছেন কলিন মুনরো এবং পিযুশ চাওলার জায়গায় কুলদিপ যাদব। 
ইতোমধ্যে শেষ চার নি‌‌‌শ্চিত করেছে সানরাইজার্স। তবে মুস্তাফিজদের বিপক্ষে হেরে গেলে শঙ্কায় পড়ে যাবে সাকিবের কলকাতার শেষ চারে ওঠা।

এ ম্যাচেও ইনজুরির কারণে খেলতে পারবেন না হায়দরাবাদের ভারতীয় পেসার আশিষ নেহরা। এতে মুস্তাফিজই ওয়ার্নারের বড় ভরসার নাম। জয়ের জন্য তার ওপর নির্ভর করবে অনেক কিছু।

/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের