দিল্লিকে হারিয়ে শেষ চারে কোহলির বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৬, ২৩:৫১আপডেট : ২২ মে ২০১৬, ২৩:৫২

বিরাট কোহলি বাঁচা-মরার লড়াইয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে আইপিএল-এর শেষ চারে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন দিল্লির দেওয়া ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কোহলি।

এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করে প্লে-অফে উঠেছে বেঙ্গালুরু। এক নম্বরে রয়েছে গুজরাট লায়ন্স। তিন নম্বরে মুস্তাফিজের হায়দরাবাদ। চার নম্বরে সাকিবের কলকাতা।

রবিবার রাতের ম্যাচে আগে ব্যাট করে দিল্লি ডেয়ারডেভিলস ৮ উইকেটে ১৩৮ রান করে। এমন ম্যাচে কুইন্টন ডি কক বাদে দিল্লির টপ ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। তরুণ রিশাব পান্ত দ্বিতীয় ওভারেই নেই। ১১ রানে ফিরে যান করুণ নায়ার। সঞ্জু স্যামসনও ফিরে যান ১৭ রান করে। একপ্রান্ত আগলে রাখেন ডি কক। তিনি ৫২ বলে ৬০ রান করে ফিরে গেলে দিল্লির বড় পুঁজির আশা ফিকে হয়ে যায়। আট নম্বরে নেমে ক্রিস মরিস ১৮ বলে অপরাজিত ২৭ রান করেন। শেষ পর্যন্ত দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৩৮। ৩২ রানে ৩ উইকেট নেন চাহাল। ক্রিস গেইল নেন ২ উইকেট।

জবাবে দলীয় ১৭ রানে ফিরে যান ক্রিস গেইল ও ডি ভিলিয়ার্স। এরপর লোকেশ রাহুলকে নিয়ে জুটি গড়েন বিরাট কোহলি। ২৩ বলে ৩৮ রান করে ব্রাথওয়েটের বলে সাজঘরে ফেরেন রাহুল। তবে আউট হওয়ার আগে কোহলির সঙ্গে ৭.৩ ওভারে ৬৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি।
এরপর ক্রিজে আসেন শেন ওয়াটসন। ১৮ বলে মাত্র ১৪ রান করে ফিরে যান এই অসি অলরাউন্ডার। ততক্ষণে ৩০ বলে মাত্র ২৮ রান প্রয়োজন বেঙ্গালুরুর। স্টুয়ার্ট বিনিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কোহলি। ৪৫ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।

/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের