জিম্বাবুয়েতে ভারতীয় ক্রিকেট দলের হোটেলে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৬, ১৫:৫০আপডেট : ১৯ জুন ২০১৬, ১৭:২৮

জিম্বাবুয়েতে ভারতীয় ক্রিকেট দলের হোটেলে ধর্ষণের অভিযোগ রবিবার সকালে জিম্বাবুয়ে থেকে ভারতীয় ক্রিকেটের জন্য শোনা গেল চরম অস্বস্তিকর খবর। হারারেতে ভারতীয় দল যে হোটেলে উঠেছে, সেখানে এক স্থানীয় মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে ওই ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত একজন ভারতীয় ক্রিকেট দলের সদস্য।

পরে অবশ্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ধর্ষণ কাণ্ডের সঙ্গে কোনও ভারতীয় ক্রিকেটার জড়িত নয়। মিডিয়া লজিস্টিক্স-এর সঙ্গে যুক্ত কারও নাম উঠে থাকতে পারে। আর একটি সূত্রের দাবি, ভারতীয় দলের কোনও এক স্পনসরের সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। যদিও জিম্বাবুয়ে পুলিশের তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছেএক ভারতীয়র কথা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্পনসরের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করেছে জিম্বাবুয়ে পুলিশ। তবে ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি ধর্ষণেল সঙ্গে জড়িত নন। এমনকি তিনি ডিএনএ টেস্ট করারও দাবি জানিয়েছেন।

ওই ধর্ষণের খবর প্রকাশ করে 'নিউ জিম্বাবুয়ে' নামে একটি সংবাদমাধ্যম। হারারে পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার চ্যারিটি চারাম্বা জানান, 'দুই ভারতীয়র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। যাকে ধর্ষণ করা হয়েছে, তিনি স্থানীয় মহিলা। আমরা তদন্ত করে বিষয়টি আদালতে নিয়ে গিয়েছি। অভিযুক্তকেও আদালতে পেশ করা হবে।' তবে ওই ভারতীয়র পরিচয় প্রকাশ করেনি জিম্বাবুয়ে পুলিশ।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের