মুস্তাফিজ ইস্যুতে বিসিবির কাছ থেকে স্পষ্ট জবাব চায় সাসেক্স

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৬, ১৯:০৫আপডেট : ২০ জুন ২০১৬, ১৯:০৮

মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে দেশে ফিরে বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স মুস্তাফিজের আশায় পথ চেয়ে আছে। দলটির আশা শেষ পর্যন্ত সাসেক্সে খেলতে আসবেন দ্য ফিজ। তবে গত সপ্তাহে বিসিবি জানিয়েছে মুস্তাফিজের পুরোপুরি ফিট হতে আরও ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

তবে সে পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় সাসেক্স। তাকে কাউন্টি ক্রিকেটে খেলতে দেওয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট জবাব চায় দলটি।

সাসেক্সের হেড কোচ মার্ক ডেভিস বলেন, 'আমরা মুস্তাফিজের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে স্পষ্ট জবাব চাই। আমি বাংলাদেশের কোচের (চন্ডিকা হাথুরুসিংহে) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন দু সপ্তাহ পর জানানো হবে। মুস্তাফিজ এখন তার ফিজিও ও ট্রেইনারের সঙ্গে কাজ করছে।'

মুস্তাফিজকে এখনও দলে না পেয়ে হতাশ সাসেক্স কোচ। তিনি বলেন, 'সে বিশ্বের এক নম্বর বোলার বলেই তার সঙ্গে চুক্তি করা হয়েছে।' সাসেক্সে হতাশার কারণও আছে। কাটার মাস্টারের বদলি হিসেবে ভালো কোনও বিদেশি খেলোয়াড় পাচ্ছে না তারা। কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে বিশ্বের সেরা খেলোয়াড়দের প্রায় সবাই ওইসব দলের সঙ্গে চুক্তি করে ফেলেছেন!

/এমআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের