লয়েডকে সরিয়ে ক্যারিবীয়দের প্রধান নির্বাচক ব্রাউন

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৩:৫৯আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:০২

লয়েডকে সরিয়ে ক্যারিবীয়দের প্রধান নির্বাচক ব্রাউন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন কোর্টনি ব্রাউন। ক্লাইভ লয়েডের পরিবর্তে এ দায়িত্ব পেলেন সাবেক এই টেস্ট উইকেটরক্ষক।
তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এটা জানায়নি যে লয়েড নিজ থেকেই সরে গেছেন, নাকি ছাঁটাই হয়েছেন। গত ২০১৪ আগস্ট থেকেই এই দায়িত্বে ছিলেন লয়েড।
২০টি টেস্ট, ৪৬টি ওয়ানডে খেলা ব্রাউন ৬ বছর ধরেই ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলে ছিলেন। আর নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 
লয়েড এই দায়িত্বে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। যেখানে বোর্ডের পক্ষ থেকে বিশেষ বিশেষ টুর্নামেন্টে মুখপাত্রের কাজ করবেন কিংবদন্তি এই ক্রিকেটার।

/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের