ঈদের পর শুরু হবে সন্দেহভাজন বোলারদের পুনর্বাসন প্রক্রিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৬, ১৯:৪৫আপডেট : ২৫ জুন ২০১৬, ১৯:৫৩

জালাল ইউনুস ঢাকা প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। সে কারণেই তাদের অ্যাকশন শোধরাতে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠন করে বিসিবি। ঈদের পর সন্দেহভাজন এই বোলারদের নিয়ে কাজ করবে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া কমিটি ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার মিরপুরে স্টেডিয়ামে তিনি বলেন, ‘কমপক্ষে ১৩ থেকে ১৪ বোলারের বোলিং অ্যাকশন নিয়ে এবার রিপোর্ট করা হয়েছে। ঈদের পর তাদের বোলিং অ্যাকশন শোধরানোর কাজ শুরু হবে। খালি চোখে ও ক্যামেরাতে তাদের অ্যাকশনে কোনও ত্রুটি পেলে আমরা সেটা নিয়ে কাজ করব। ধারাবাহিকভাবে যদি তাদের অ্যাকশনে কোনও উন্নতি না হয় এবং আবারও তারা সহেন্দের তালিকায় আসে তাহলে এক বছরের জন্যে তাদের নিষিদ্ধ করা হবে।’
জালাল ইউনুসের সঙ্গে সন্দেহভাজন বোলারদের নিয়ে কাজ করবেন প্রাক্তন তিন বোলার দীপু রায় চৌধুরী, ওমর খালেদ রুমী ও গোলাম ফারুক চৌধুরী সুরু। এদিকে টেকনিক্যাল বিষয়গুলো দেখার জন্যে বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন জালাল ইউনুস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলিং অ্যাকশন রিভিউ নিয়ে আমাদের অভিজ্ঞতা একেবারেই কম। টেকনিক্যাল সাপোর্ট পাওয়ার জন্যে আমরা বাইরে থেকে কাউকে নিয়োগ দেব।’

বিসিবি নিজস্ব খরচে পরীক্ষাগার তৈরি করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আইসিসির সকল নিয়ম মেনে বোলিং অ্যাকশন পরীক্ষাগার বা ল্যাব দেওয়া অনেক ব্যয়বহুল। আমরা সর্বনিম্ন খরচ করে কিভাবে সর্বাধিক সুবিধা পাওয়া যায় সেভাবেই কাজ করব। টেকনিক্যাল সাপোর্ট চেয়ে এরই মধ্যে আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি কার্ডিফ থেকে আমরা অভিজ্ঞ কাউকে নিয়োগ দিতে পারবো।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী