বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৬, ১৪:৩৩আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৪:৩৬

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছরের প্রাপ্য সিরিজটি ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার পর সেই সিরিজ হওয়া নিয়েও সংশয় প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে দেশটি। গত বুধবার তেমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এ ধরনের বিষয়গুলোতে আমি বেশি দূরে তাকাতে চাই না। আমার ধারণা এখনও অনেক কিছু দেখার বাকি আছে।’

এ প্রসঙ্গে সাদারল্যান্ড ইংল্যান্ডের বাংলাদেশ সফরের প্রসঙ্গটিও আনেন। বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ইংল্যান্ডও সফর করার কথা। আমরা সবাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তবে আমাদের জন্য এখনই বিষয়টি নিয়ে কথা বলার কিছু নেই। আমরা পরিস্থিতি দেখবো এবং যাচাই বাছাই করেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবো।’   

উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর স্থগিত করে। পরে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয়নি দেশটি। তবে গত বছর স্থগিত হওয়া সফরটি খেলতে আগামী বছরই (২০১৭ সাল) বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিল সিএ। জুলাই কিংবা সেপ্টেম্বরে সিরিজটি হওয়ার কথা!

/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী