ব্যক্তিগত কারণে টাইগারদের ক্যাম্পে নেই মারিও!

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৬, ২০:৫৪আপডেট : ১৯ জুলাই ২০১৬, ০০:৪০

ব্যক্তিগত কারণে টাইগারদের ক্যাম্পে নেই মারিও! ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো বাংলাদেশ দলের প্রস্তুতি! ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে আসার তারিখ পিছিয়েছেন টাইগারদের কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। ক্রিকইনফো জানিয়েছে, আগস্টের আগে টাইগারদের প্রাথমিক স্কোয়াড নিয়ে আয়োজিত ক্যাম্পে যোগ দিচ্ছেন না মারিওসহ বাকি বিদেশি স্টাফরা।   

আগামী ২০ জুলাই ভিল্লাভারায়নের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা ফেরার তারিখ পিছিয়েছেন লঙ্কান এই কোচ। ফলে স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের অধীনে ক্যাম্প করবে টাইগাররা।  

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেন, ‘এই মাসের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে বিদেশি স্টাফরা ঢাকায় আসবেন। মারিও বলেছেন ব্যক্তিগত কারণেই তিনি আসার তারিখ পিছিয়েছেন।’   

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পর থেকেই বিদেশি স্টাফদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। যার ফলে বিসিবির ক্রিকেট ডেভেলপম্যান্টের ফিজিওথেরাপিস্ট ব্রেট হ্যারপ পারিবারিক কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন।  

অবশ্য বিদেশি স্টাফদের ব্যাপারে কঠোর নিরাপত্তার কথা বলেছেন বিসিবির এই কর্তা। তিনি বলেন, ‘বিদেশি স্টাফদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।’

/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী