মুস্তাফিজুর রহমান যেখানেই যান সবকিছু তাকে ঘিরেই আবর্তিত হয়। আইপিএল-এও দেখা গেছে একইচিত্র। মুস্তাফিজ ইংরেজি পারেন না, তাতে কী! সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার নাকি বাংলা শেখা শুরু করেছিলেন। বাংলা ভাষায় টুইটও করেছিলেন তারা।
সাসেক্সেও এর ব্যতিক্রম হলো না। অভিষেক ম্যাচে ৪ উইকেট তুলে নিয়ে 'দ্য ফিজ' এখন দলটির মধ্যমণি। সাসেক্সের ফেসবুকে পেইজেও দেখা গেল বাংলা পোস্ট। আজ রাত ১০টার দিকে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে বাংলা ভাষায় লেখা হয়েছে, 'আজকের ম্যাচ শুরু হবে রাত ১১.৩০ মিনিটে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ!'
একই পোস্ট টুইট করা হয়েছে সাসেক্সের টুইটারেও। সাসেক্সের টুইটারে অবশ্য আরও বেশ কয়েকটি বাংলা টুইট দেখা গেছে। সেখানে লেখা হয়েছে, 'আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ।'
/এমআর/








