মুস্তাফিজের ইনজুরির কোনও তথ্য নেই বিসিবির কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১২:৩৫আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৬:৫২

মুস্তাফিজুর রহমান। কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে আজ রয়্যাল লন্ডন কাপে ওয়ানডে ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রবিবার বিকালে গ্লোচেস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজের দল সাসেক্স।

তবে এই ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে অনুশীলনের সময় পুরনো সেই কাঁধের চোটে আক্রান্ত হয়েছেন তিনি। যদিও এ ব্যাপারে কিছু জানায়নি সাসেক্স।  

মুস্তাফিজের চোট প্রসঙ্গে কোনও তথ্যই নেই বিসিবির কাছেও! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওর কাঁধের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে আমাদের কাছে কোনও তথ্য নেই।’

কোয়ার্টার ফাইনালে যেতে হলে রবিবারের ম্যাচে অবশ্যই জিততে হবে সাসেক্সকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। আর এই ম্যাচে মুস্তাফিজের ওপর ভর করেই জয়টা তুলে নিতে চায় লুক রাইটের দল। 
এই ম্যাচটিও টেলিভিশনে দেখা যাচ্ছে না। তবে বিবিসি রেডিওতে ধারাভাষ্য শোনা যাবে।

উল্লেখ্য, সাসেক্সের হয়ে অভিষেকেই  ৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। যদিও দ্বিতীয় ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৩.২ ওভার বল করে ৩১ রান দিলেও তিনি ছিলেন উইকেটশূন্য।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের