মুস্তাফিজকে ইংল্যান্ডে রেখে চিকিৎসার পক্ষে সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১৭:৪১আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৭:৪৬

মুস্তাফিজুর রহমান। কাউন্টি ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচ দিয়ে দাপুটে শুরু করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। পরের ম্যাচে অবশ্য ৩.২ ওভারে ৩১ রান খরচ করে কোনও উইকেট পাননি। পরেরদিন অনুশীলনে কাঁধের পুরনো ইনজুরিতে পড়েন। যার কারণে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি মুস্তাফিজের।

তবে জানা গেছে, এই চোট ততটা গুরুতর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়মিতই মুস্তাফিজের খোঁজ খবর রাখছে। তবে ইনজুরি যেমনই হোক দেশে এখনই ফিরছেন না তিনি। বড় ধরনের ইনজুরি হলেও মুস্তাফিজকে ইংল্যান্ডে রেখেই চিকিৎসা করানোর পক্ষে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এমনটাই জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আজ একজন স্পেশালিস্টকে দেখাবে মুস্তাফিজ। যেহেতু ইংল্যান্ডে আমাদের থেকে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে তাই আমরা এ সুযোগটা হাতছাড়া করবো না। তবে এটা জানা যায়নি ইনজুরিটা আসলে কতটুকু।’

তবে বড় ধরনের ইনজুরি হলেও মুস্তাফিজকে ইংল্যান্ডে রেখেই চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন বিসিবির এই পরিচালক। তিনি মনে করেন, ‘মুস্তাফিজ হালকা ব্যথা অনুভব করছে সেটাই আমি জানি। এ জন্যই আসলে তাকে খেলানো হয়নি। আমাদের ওইভাবে প্রেসক্রিপশন করা আছে, যদি হালকা ব্যথা থাকে ওই ব্যথা নিয়ে না খেলানোর। কিন্তু এখনই দেশে আনার কথা ভাবছি না। যদি বড় কোনও ইনজুরিও হয় তাহলে আমার মতে বোর্ডেরও উচিৎ ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনা।’

বিসিবি যেভাবে ‍মুস্তাফিজের চিকিৎসা করায় সেখানে কতোটা আন্তরিক থাকবে সাসেক্স? এমন প্রশ্নে সুজন বলেন, ‘তা তো অবশ্যই। কারণ যেহেতু সে চুক্তিবদ্ধ খেলোয়াড়, ইনস্যুরেন্স তো থাকবেই। যদি নাও থাকে তাহলে বোর্ড থেকে ওকে সেরা চিকিৎসাটা দিয়ে আনার চেষ্টা করবো।’

উল্লেখ্য, ২৭ জুলাই ওয়ানডে কাপের দ্বিতীয় ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে মুস্তাফিজ খেলবেন কিনা-এটা জানতে আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে মুস্তাফিজ ভক্তদের।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী