মুস্তাফিজের সঙ্গে তুলনা করার মতো কিছু নেই: রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৭:৫৪আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৮:০১

মুস্তাফিজের সঙ্গে তুলনা করার মতো কিছু নেই: রুবেল বাম কাঁধে ইনজুরিতে আক্রান্ত মুস্তাফিজের অস্ত্রোপচারের বিকল্প নেই। মুস্তাফিজের অস্ত্রোপচার কোথায় হবে এ ব্যাপারে সোমবারের মধ্যে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিছু জানায়নি বিসিবি। তবে শোনা যাচ্ছে ইংল্যান্ডেই হতে যাচ্ছে মুস্তাফিজের অস্ত্রোপচার।

মুস্তাফিজের ইনজুরিতে তার সতীর্থ ক্রিকেটাররা সবাই খুব চিন্তিত। সবাই তার জন্য শুভ কামনা জানিয়েছেন। আজ সোমবার রুবেল হোসেনও তার প্রতি শুভকামনা জানালেন।

তিনি সাংবাদিকদের বলেন, 'মুস্তাফিজের সঙ্গে তুলনা করার কিছু নেই। ও অন্যরকম বোলার। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে এরই মধ্যে দেখেছে। মুস্তাফিজ নিজেও তা প্রমাণ করেছে। এখন সে ইনজুরিতে পড়েছে। আমি মনে প্রাণে চাই, খুব তাড়াতাড়ি সে বাংলাদেশ দলে ফিরে আসুক। বাংলাদেশ দলে তাকে প্রয়োজন। মুস্তাফিজ যখন বাংলাদেশ দলের হয়ে খেলে, তখন প্রতিপক্ষ দলের জন্য খুব চাপ তৈরি হয়। আমরা সবাই চাই, মুস্তাফিজ দ্রুত ইনজুরি কাটিয়ে ফিরে আসুক।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী