টেস্ট বাদ দিয়ে ত্রি-দেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৬, ১৪:২৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৪:৩০

টেস্ট বাদ দিয়ে ত্রি-দেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন পর ধারাবাহিক হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। সূচি অনুসারে আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু আর্থিকভাবে লাভবান না হওয়ার সম্ভাবনা দেখে এটিকে ত্রি-দেশীয় সিরিজে রূপান্তরিত করছে দেশটি!

ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলতে চাচ্ছে না জিম্বাবুয়ে। বিশেষ করে আর্থিক বিষয়টির কথা মাথায় রেখে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করার পরিকল্পনা করেছে জিম্বাবুয়ে।   

সেটি হলে আরও ১১ মাস টেস্ট ক্রিকেট থেকে বাইরেই থাকতে হবে জিম্বাবুয়েকে। যেখানে সূচি অনুযায়ী ২০১৭ সালে শ্রীলঙ্কায় টেস্ট খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। ইতোমধ্যেই ২০ মাস ধরে টেস্ট ক্রিকেটের বাইরে ছিল জিম্বাবুয়ে। সর্বশেষ তারা বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালে এবং চলমান সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে।    

শুধু ঋণের মাত্রা বেড়ে যাওয়া নয়, সার্বিকভাবে দেশীয় অর্থনীতির অবস্থা ভালো না হওয়াতে ঘরের মাঠে টেস্ট খেলতে চাইছে না দেশটি। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের স্পন্সরশিপ পেতেও বেগ পেতে হচ্ছে। মূলত ঘরের মাঠে ভারত বা ইংল্যান্ডের মতো দেশগুলোর সঙ্গে সিরিজ খেললেই লাভের মুখ দেখে দেশটির ক্রিকেট বোর্ড!

/এফআইআর/   

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের