আইএস জঙ্গি সন্দেহে বহিষ্কার ইতালির ক্রিকেট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১৬:০৬আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৭:২১

আইএস জঙ্গি সন্দেহে বহিষ্কার ইতালির ক্রিকেট অধিনায়ক মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আফতাব ফারুককে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ইতালিতে হামলার ষড়যন্ত্র করেছিলেন বলে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে।

একটি টেলি কথোপকথনের সূত্র ধরে পাকিস্তানি বংশোদ্ভূত আফতাব ফারুককে গ্রেফতার করেছিল ইতালি পুলিশ। ওই কথোপকথনে আফতাবকে একে-৪৭ কিংবা বোমা দিয়ে মিলানে অথবা উত্তর ইতালির বারগামো শহরে আক্রমণের পরিকল্পনা করতে শোনা যায়। তিনি সিরিয়ায় গিয়ে এই জঙ্গি দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে মিলানো ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট ফাবিও মারাবিনিও বলেন, 'আমরা এই খবরে স্তম্ভিত। আমরা ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার আগে তার সাথে কথা হয়েছে। ও খুব ভীত। কারণ, পাকিস্তানের সাথে তার কোনো সম্পর্কই নেই।'

এদিকে তার পরিবার এই সিদ্ধান্তকে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের