শ্রীলঙ্কার পেস বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ও অভিজ্ঞ পেসার চামিন্দা ভাস। শুধু জাতীয় দল নয়, দেশব্যাপী তরুণ পেসার খুঁজে বের করতেই তাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার ক্রিকেট বিষয়ক পরামর্শক অরবিন্দ ডি সিলভার পছন্দেই এমন সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে ডি সিলভা বলেন, ‘আমি ইতোমধ্যেই সাবেক কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। যাতে তারা আমাদের সঙ্গে কাজ করেন। আর ভাসের সঙ্গে যখন এ ব্যাপারে কথা বলি, তখন সে এ ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। আমাদের কাছে মনে হয় তৃণমূল পর্যায়ে প্রতিভা খুঁজে বের করতে সেই সঠিক হবে এ কাজের জন্য।’
ইতোপূর্বে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পালন করা ভাস নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড দলেও একই দায়িত্ব পালন করেছেন।
/এফআইআর/








