ফোন করে মুস্তাফিজকে সাহস দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৮:৪২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৮:৪৪

ফোন করে মুস্তাফিজকে সাহস দিলেন প্রধানমন্ত্রী আজই লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। এর আগে দেশ সেরা এই পেসারকে ফোন করে সাহস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্রোপচারের কিছুক্ষণ আগে (বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায়) প্রধানমন্ত্রী তাকে ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব জানান, টেলিফোনে প্রধানমন্ত্রী তরুণ ক্রিকেটারের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত খোঁজ নেন। তাকে সাহস দেন। এ সময় প্রধানমন্ত্রী মুস্তাফিজকে আরও জানান, লন্ডনে অবস্থানরত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে তিনি চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী মুস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে এই বাঁহাতি পেসারের জন্য তিনি দেশবাসীকে বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।

প্রেস সচিব ইহসানুল করিম হেলাল জানান, মুস্তাফিজ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভূত হন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/ইএইচএস/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম